ভিড়ের নিরিখে ইকো পার্ক ও চিড়িয়াখানার মধ্যে জিতল কে? কলকাতা: বছরের প্রথম দিন। ঠান্ডার আমেজ। ছুটির মেজাজ। কলকাতার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় জমালেন আট থেকে আশি। খেলাধুলো। খাওয়া-দাওয়া। বছরের প্রথম দিনে কালো মাথায় ভরে গেল পর্যটন কেন্দ্রগুলি। বছরের প্রথম দিনে পরিবেশ বান্ধব ইকো পার্কে উপচে পড়ল ভিড়। ৯১ হাজার ৬৮৩ জন এদিন সেখানে পা রাখেন। […]