মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনে রয়েছে আরও বড় কোনও মাথা। বুধবার গ্রেফতারির পর থানা থেকে বার করার সময় এমনই দাবি করলেন ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্রনাথ তিওয়ারির এই দাবির সঙ্গে সহমত নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকারও। তিনি বলেন, পুলিশের ওপর ভরসা আছে। ওরা সবাইকে খুঁজে বার করবে। বাবলা (দুলাল) সরকার খুনে […]