নয়াদিল্লি: সরকারি বরাত পাওয়া নিয়ে দেশ নয়, সরাসরি বিদেশের বিচারালয়ে বিপদে পড়েছেন গৌতম আদানি। মার্কিন মুলুকের আদালতে তাঁর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরয়ানাও। এবার সেই আদানি ঘুষকাণ্ড নিয়ে সরব ট্রাম্পের দলের সাংসদ। আমেরিকার বুকে দাঁড়িয়ে ভারতীয় ধনকুবেরকে কার্যত সমর্থন জুগিয়েছেন তিনি, দাবি একাংশের। ঘটনাটা ঠিক কী? আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে চলা তদন্তকে রীতিমতো প্রশ্নের মুখে […]