গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ব্যবস্থা রাখা হয়েছিল। আর সেই ব্যবস্থাই এখন কাজে লাগল দেখা গিয়েছে। আজ, রবিবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে দুই পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। রাজ্য সরকার যে ব্যবস্থা করেছিল তার সাহায্যেই ওই দু’জন পুণ্যার্থীকে এয়ারলিফট করে কলকাতায় নিয়ে আসা সম্ভব হল। কারণ প্রশাসন দ্রুততার সঙ্গে তৎপর হয়ে কাজ করল। এই দু’জনের মধ্যে একজন ভিনরাজ্যের বাসিন্দা। […]