2025 - Page 323 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ঘুরছে খেলা, রবিবারেই ধাক্কা খাবে শীতল হাওয়া, ফিরছে গরম? – Bengali News | Weather Update of Kolkata and West Bengal, know the temperature and other details

কলকাতা: গত কয়েকদিনে একধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। শীতের দাপট শুরু না হলেও সকাল সন্ধ্যায় শিরশিরানির জেরে অনেকেই গরম জামাকাপড় বের করে ফেলেছেন। বন্ধ হয়েছে ফ্যানও। শনিবার সকালেও সেই শীতের আমেজ বেশ টের পাওয়া গেল। শীতল হাওয়ায় কোনও বাধা নেই। কিন্তু রবিবার থেকেই ঘুরবে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে। শনিবার রাজ্যে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের […]

Home

Techno India University: এবার ত্রিপুরায় টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা – Bengali News | Tripura CM Manik Saha inaugurates Techno India University, Tripura, in presence of Chancellor Satyam Roychowdhury

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাতে দুর্গা প্রতিমা তুলে দেওয়া হচ্ছেImage Credit: TV9 Bangla আগরতলা: ত্রিপুরায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় পদক্ষেপ টেকনো ইন্ডিয়া গ্রুপের। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে খুলে গেল টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় (TIUT)। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলায় টেকনো ইন্ডিয়া নলেজ ক্যাম্পাসে TIUT-র নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করেন। এই বিশ্ববিদ্যালয়ের সূচনাকে ত্রিপুরায় উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ […]

Home

Gold Price Today: সোনার দাম কমল আবার, বিয়ের মরশুমে এখন দর কত হল, জেনে নিন – Bengali News | Gold Price Today: Gold Price Decreased Slightly on 15th November, 2025, Check Today’s Gold Silver Rate

কলকাতা: পুরোদমে শুরু  হয়ে গিয়েছে বিয়ের মরশুম। প্রিয়জনের বিশেষ দিনে উপহারে অনেকেই সোনা বা রুপোর জিনিস দিতে পছন্দ করেন, তবে বর্তমানে সোনার যা দাম, তাতে কম বাজেটে কিছু কেনাই দায়। বিয়ের মরশুমে মধ্যবিত্তদের স্বস্তি দিতে সামান্য কমল সোনার দাম। তবে দাম বেড়েছে রুপোর। যদি আপনার প্রিয়জনের জন্য বা নিজের জন্য সোনা বা রুপোর গহনা কিনতে […]

Home

SIR: ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, বৃদ্ধর আত্মহত্যায় SIR আতঙ্কের অভিযোগ – Bengali News | A man allegedly commits suicide due to fear of SIR in Jalpaiguri

৪০ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল মৃতের পরিবারImage Credit: TV9 Bangla জলপাইগুড়ি: এসআইআর(SIR) আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ তুলে সরব তৃণমূল। এবার ৪০ বছর আগে বাংলাদেশ থেকে আসা এক বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। মৃতের নাম কমলা রায় (৬২)। ঘটনাটি জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া গ্রামের। […]

Home

Burrabazar Fire Update: ‘আগে ২২ বার আগুন লেগেছে ওই বাড়িতে…’, বড়বাজার অগ্নিকাণ্ডে দমকলের বিরুদ্ধেই বিস্ফোরক কাউন্সিলর – Bengali News | Burrabazar Fire Update: Fire Brigades Breaking Walls to Control Fire, Councillor Alleges Fire Fighters Didn’t Work Properly

বড়বাজারে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।Image Credit: TV9 বাংলা কলকাতা: চার ঘণ্টা পার, এখনও নিভল না বড়বাজারের আগুন। ভোর ৫টায় আগুন লেগেছিল। তখন থেকে চলছিল আগুন নেভানোর চেষ্টা। বর্তমানে দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। যে দোকানে প্রথম আগুন লাগে, সেখান থেকে আশেপাশের একাধিক বাড়ি ও দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের কর্মীরা গ্যাস কাটার দিয়ে […]

Home

SIR: দিব্যি জাঁকিয়ে বসেছিল বাংলায়, SIR শুরু হতেই চোরাপথে বাংলাদেশে পালানোর ছক যুবকের – Bengali News | A Bangladeshi National arrested while he was trying to go to Bangladesh illegally

হলদিবাড়ি: পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের অভিযোগ তুলে অনেকদিন ধরে সরব বিজেপি। বিশেষ নিবিড় সংশোধনে (SIR) অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলেও তাদের দাবি। এই পরিস্থিতিতে এসআইআর আতঙ্কে চোরাপথে বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। ধৃতের নাম দুর্জয় রায়। বছর আঠাশের ওই যুবককে কোচবিহারের হলদিবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। চার বছর আগে চোরাপথে ভারতে আসার কথা […]

Home

জঙ্গি চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, আর কখনও করতে পারবে না ডাক্তারি – Bengali News | Delhi Terrorist Update: Four Terror Accused Doctors Registration Cancelled, They Can not Practice Medicine Anywhere

নয়া দিল্লি: চিকিৎসকরাই নাকি জঙ্গি। দিল্লি বিস্ফোরণকাণ্ডে উঠে এসেছে একের পর এক চিকিৎসকের নাম। ঘাতক গাড়ি থেকে শুরু করে বিস্ফোরক মজুত করা, বিস্ফোরণের প্ল্যান- সবকিছুতেই জড়িত ছিলেন চার চিকিৎসক। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ, আদিল খান। এবার তাদের বিরুদ্ধে আরও একটা কড়া পদক্ষেপ করা হল। বাতিল করে দেওয়া হল তাদের ডাক্তারির […]

Home

লেলিহান শিখা গিলে খাচ্ছে সবকিছু, শেষ সম্বল নিয়ে পালানোর চেষ্টা দোকানিদের – Bengali News | Massive fire in burrabazar several buildings engulfed shoppers fleeing with their belongings

নিয়ন্ত্রণে আসছে না আগুন।Image Credit: TV9 বাংলা কলকাতা: বড়বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে একের পর এক বিল্ডিং। কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। উল্টে আগুনের তীব্রতা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে আশেপাশের দোকানদার যারা রয়েছেন, যাদের ব্যবসার সামগ্রী রাস্তাতেই রাখা ছিল, তারা সেগুলি নিয়ে পালানোর চেষ্টা করছেন। এ দিন ভোর ৫টা নাগাদ বড়বাজারের এজরা স্ট্রিটে […]

Home

Burrabazar Fire: ভোরে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে বড়বাজারের দোকান, আগুন নেভানোর চেষ্টায় ৬টি ইঞ্জিন – Bengali News | Huge Fire Broke out in Burrabazar Area in a Electric shop, 6 Fire Tenders at Spot

আগুন নেভানোর চেষ্টা চলছে।Image Credit: TV9 বাংলা কলকাতা: সাতসকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। তবে দোকানের ভিতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায়, সেগুলি দুমদাম শব্দে ফাটছে। আশেপাশের দোকানে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সেই চেষ্টাই করছে দমকলের কর্মীরা। বিস্তারিত […]

Home

দিল্লির পর এবার কাশ্মীরে বিস্ফোরণ, উড়ে গেল নওগাম পুলিশ স্টেশন, মৃত কমপক্ষে ৭ – Bengali News | Massive Blast in Jammu Kashmir’s Nowgam Police Station from Recovered Explosives, At Least 7 Dead

বিস্ফোরণের পর জ্বলছে পুলিশ স্টেশন।Image Credit: X শ্রীনগর: দিল্লি বিস্ফোরণকাণ্ডে যে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সেই বিস্ফোরক থেকেই ফের বিস্ফোরণ। এবার বিস্ফোরণে উড়ে গেল পুলিশ স্টেশন। জম্মু-কাশ্মীরের নওগাম পুলিশ স্টেশনে মজুত করে রাখা ছিল উদ্ধার হওয়া বিপুল পরিমাণ উদ্ধার করা বিস্ফোরক। সেই বিস্ফোরক থেকেই শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে, […]