পুলিশকে গুলি করে ফেরার আসামি সাজ্জাক আলমের এনকাউন্টারকে শিখণ্ডি করে বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের খতম করার পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্য বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। শনিবার সকালে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এই আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। জগন্নাথবাবু বলেন, ‘কোনও অপরাধীকে পুলিশ ধরতে গেলে সে যদি পালিয়ে যেতে চায় তাহলে পুলিশ […]