প্রত্যাশিত ভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরলেন মহম্মদ সামি। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পরই ছিটকে গিয়েছিলেন। আইসিসি টুর্নামেন্টে মহম্মদ সামি কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন, পরিসংখ্যানই প্রমাণ। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শুরু থেকে খেলানো হয়নি তাঁকে। পঞ্চম ম্যাচ থেকে সুযোগ পেয়েছিলেন। এরপর শুধুই সামির দাপট। সাত ম্যাচেই বিধ্বংসী পারফরম্যান্স। এর মধ্যে নিউজিল্যান্ডের […]