প্রয়াগরাজ: বিবিধের মাঝে মহান মিলন হচ্ছে মহাকুম্ভে। দেশ-বিদেশ থেকে কোটি কোটি পূণ্যার্থী এসেছেন গঙ্গায় ডুব দিয়ে নিজেদের পাপ ধুতে। এসেছেন বহু সাধু-সন্ন্যাসী, অঘোরীরাও। তাদের মধ্যে অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। এমনই একজন হলেন সাধ্বী হর্ষা রিছারিয়া। তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ সবাই। মডেল থেকে তিনি কীভাবে ধর্ম-সন্ন্যাসের পথে এলেন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। […]