2025 - Page 3169 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Uluberia: প্রসূতির অস্ত্রোপচারের মধ্যেই অ্যাসিড দিয়ে পরিষ্কার! হাড়হিম ছবি মেডিক্যালে – Bengali News | Uluberia Obstetrics and acid is going to clean the floor at Uluberia Medical

উলুবেড়িয়া: মেদিনীপুরে সংক্রমণের জেরে প্রসূতি মৃত্যুর মধ্যে উলুবেড়িয়ার হাসপাতালে OT-তে ভয়ঙ্কর ছবি। একদিকে যখন চলছে প্রসূতির অস্ত্রোপচার, স্ট্রেচারে শুয়ে রোগী, ঠিক তখনই মিউরিয়াটিক অ্যাসিড দিয়ে মোছা হচ্ছে ঘরের মেঝে। এমন এক পরিস্থিতি তৈরি হয়, অ্যাসিডের ঝাঁঝেই কাশি শুরু হয় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের। জানা যাচ্ছে, ড্রাগ কর্নারের নীচে কাদা ছিল, আর টেবিলে শুয়ে রোগী! ভয়ঙ্কর ছবি উলুবেড়িয়ার মেডিক্যাল […]

Home

কথা দিয়েছিলেন মমতা, আজই সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে গেল রাজ্য সরকার, বাংলার মুখ

গতকালই আরজি কর মামলায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। তিনি জানান, আমৃত্যু কারাগারে থাকতে হবে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে। তিনি ফাঁসির রায় দেননি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে উচ্চ আদলাতে যাবে। এই আবহে আজই কলকাতা হাই কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে মামলার আবেদন […]

Home

পুলিশকে গুলিকাণ্ডে অবশেষে গ্রেফতার বন্দুক সরবরাহকারী আওয়াল

পুলিশকে গুলি করে আসামি পালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত আবদুল ওরফে আওয়াল নামে বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার রসখোয়া থেকে তাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।  গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানা এলাকার পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালায় সাজ্জাক আলম নামে এক দুষ্কৃতী। আদালত থেকে রায়গঞ্জ জেলে নিয়ে যাওয়ার সময় প্রস্রাব […]

Home

আড়াই বছরের মেয়েকে স্কুলে পৌঁছতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু মায়ের

শহর কলকাতায় সাত সকালে পথ দুর্ঘটনায় প্রাণ যাওয়া যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। কখনও প্রাণ যাচ্ছে রাতের ডিউটি সেরে ফেরা পুলিশকর্মীর। কখনও মর্মান্তিক পরিণতি হচ্ছে স্কুলে সন্তানকে দিতে যাওয়া বাবা মায়ের। মঙ্গলবার সকালেও তেমন একটা দুর্ঘটনার সাক্ষী রইল মহানগর। বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল এক খুদে স্কুল পড়ুয়ার মায়ের। যাদবপুরের এই ঘটনায় বাসটিকে আটক […]

Home

Bansanti: ‘ওরা সেদিন থেকে আমার সঙ্গে অভিনয় করে গেল…’, বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় বিস্ফোরক মা – Bengali News | Bansanti Strong dissatisfaction with the role of the police, Explosive mother in case of physical assault and murder of minor in Basanti

বাসন্তী: আরজি করের রায়দিনের দিন বাংলায় আরও এক নক্কারজনক ঘটনা। বাসন্তীতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ১২ দিন ধর নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরে ক্ষেত থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ […]

Home

RG Kar case: ‘আকস্মিক লালসা’-য় তিলোত্তমাকে খুন? নির্দেশনামায় কী লিখলেন বিচারক? – Bengali News | What was the motive of convict in RG Kar case?

কলকাতা: কেন খুন করা হয়েছে ‘তিলোত্তমা’-কে? এই খুন কি পূর্ব-পরিকল্পিত? গত ৫ মাসে বারবার এই প্রশ্ন উঠেছে। তিলোত্তমাকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে কেউ খুনের জন্য নিয়োগ করেছিল কি না, সেই প্রশ্নও ওঠে। সোমবার আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা করেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। তিলোত্তমাকে খুনের মোটিভ কী ছিল, নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারক। নির্দেশনামায় বিচারক […]

Home

Jadavpur: মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা, স্কুটি পিষে দিল সরকারি বাস, যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা – Bengali News | Jadavpur Mother taking daughter to school, scooter crushed by government bus, tragic accident in Jadavpur

দুর্ঘটনাস্থলে পুলিশImage Credit source: TV9 Bangla কলকাতা:  মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন মা! পিছন থেকে এসে পিষে দিল সরকারি বাস। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা যাদবপুরে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মায়ের। বিস্তারিত আসছে… Source link

Home

Bangla border: সীমান্ত পিলার পুনর্নির্মাণেও অসহযোগিতার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে, বাংলার মুখ

সীমান্ত পিলার পুনর্নির্মাণেও অসহযোগিতার অভিযোগ উঠল বাংলাদেশের বিরুদ্ধে। কোচবিহারের তিন বিঘা করিডর লাগোয়া তিস্তার চরে বালির নীচে চাপা পড়ে যাওয়া সীমান্ত পিলার পুনর্নির্মাণে ভারতের ডাকে সাড়া দিল না তারা। এর ফলে সমীক্ষার কাজ না করেই ফিরতে হল ভারতীয় আধিকারিকদের। বিষয়টি ইতিমধ্যে পদস্থ আধিকারিকদের জানিয়েছে বিএসএফ ও সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা। যার ফলে তিস্তার চরে অরক্ষিত […]

Home

Jalpaiguri: সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে কোমায় প্রসূতি, নেপথ্যে ‘বিষ’ স্যালাইন না চিকিৎসায় গাফিলতি? – Bengali News | Jalpaiguri After giving birth, kidney failure and delivery in coma, ‘poison’ saline or negligence in treatment?

জলপাইগুড়ি:  সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে কোমায় প্রসূতি। বিষাক্ত স্যালাইনের জেরে নাকি চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির এই অবস্থা? জলপাইগুড়ির নতুন একটি ঘটনায় উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ পরিবার। জলপাইগুড়ি বোয়ালমারি নন্দন পুর গ্রামপঞ্চায়েতের এলাকার বাসিন্দা বছর তেইশের শান্তনা রায়। প্রসব যন্ত্রণা নিয়ে গত ২৯ ডিসেম্বর তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার চাইল্ড […]

Home

RG Kar Case: তিলোত্তমাকাণ্ডে আর কেউ জড়িত থাকলে এরপর ব্যবস্থা নেওয়া যাবে? উত্তর দিলেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি – Bengali News | If anybody involved in crime, legal procedure can be started anytime during investigation, says former Chief Justice of Calcutta High Court Debasish Kar Gupta

কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত কলকাতা: আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তিলোত্তমাকে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হয়েছেন একজন। তিলোত্তমার পরিবার ও জুনিয়র ডাক্তারদের অভিযোগ, এই নৃশংস ঘটনায় শুধু দোষী সাব্যস্ত সঞ্জয় রাই একা জড়িত নন। আরও অনেকে আছেন। প্রশ্ন উঠছে, যদি আরও কেউ এই নৃশংস ঘটনায় জড়িত থাকেন, এই সাজা ঘোষণার […]