সম্প্রতি অশোকনগর উৎসবে অপ্রকৃতিস্থ অবস্থায় মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করার অভিযোগ উঠেছিল বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনীতিতে। বিধায়কের এরকম আচরণের জন্য শোকজ করেছিল তৃণমূল নেতৃত্ব। অবশেষে সেই শোকজের জবাব দিলেন নারায়ণ গোস্বামী। বৃহস্পতিবার তৃণমূলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শোভনদেবের কাছে চিঠি পাঠিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বিধায়ক। যদিও তাঁর […]