মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কজেলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সাব্বিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সশস্ত্র পুলিশের পাহারায় সেখানে সরস্বতী পুজো আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল। আর তারই মধ্যে শাসকদল ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। […]