যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং ল’ কলেজের মধ্যে সরস্বতী পুজো নিয়ে শুরু হয় বিস্তর জটিলতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আর তার জেরে শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, এই সরস্বতী পুজোয় ভিডিয়ো রেকর্ডিং করতে হবে। পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার কোনও অফিসারের নজরদারিতে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো করতে হবে। […]