কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সংগঠন ঢেলে সাজানো হতে পারে। খুব শীঘ্রই জেলায় জেলায় রাজ্যের শাসকদলের সংগঠনে রদবদল হওয়ার সম্ভাবনা। তার আগে তৃণমূলে পদ পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ১০ লক্ষ টাকা নিয়ে তৃণমূলের জেলা কমিটিতে পদ দেওয়া হচ্ছে বলে দাবি করলেন। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের […]