কলকাতা: সব বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে যাচ্ছিলেন বিএলও-রা। কিন্তু, তাঁরা পাচ্ছিলেন না। ২ দিন আগে ফর্ম পান। তারপরও দুশ্চিন্তা কাটেনি। আর সেই দুশ্চিন্তা থেকেই এক বৃদ্ধা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। মৃত বৃদ্ধার নাম যমুনা মণ্ডল (৬৭)। ঘটনাটি কলকাতার পূর্ব পুটিয়ারির। মৃতের পরিবারের দাবি, ফর্ম না পেয়েই আতঙ্কে চরম পদক্ষেপ করেছেন যমুনা। […]