শুটিং নিয়ে ফের ডামাডোল টলিপাড়ায়। এবার বিপাকে পড়লেন টেলি ধারাবাহিকের পরিচালক শ্রীজিৎ রায়। বন্ধ হল শুটিং। এবারও সমস্যা ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশনের মধ্যে। নতুন কাজের শুটিং শুরু করার আগেই বিপত্তি। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছেন। আর সেই কারণেই আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি পরিচালকের সঙ্গে কাজ করতে রাজি নয়। ফেসবুক লাইভে […]