আরজি করের নির্যাতিতা চিকিৎসকের পরিবারের মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী এসেছেন কেন? তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলায় কেন্দ্রীয় তদন্ত প্রক্রিয়া-সহ একাধিক বিষয় নিয়ে হাইকোর্টের মামলা দায়ের করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। আজ সেই মামলার শুনানি ছিল। আর শুনানির সময় হাজির ছিলেন রাজ্য সরকারের আইনজীবী। […]