বড়দিনে এবার বড়পর্দায় তিনটে বাংলা ছবি দেখা যাবে। তিনটে ছবি নিয়েই দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘একটি খুনির সন্ধানে মিতিন’ আসছে। সেই ছবিতে কোয়েলের লুক এবার সামনে এলো। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে রয়েছেন শুভ্রজিত্ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শতাফ ফিগার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ীর মতো […]