ইতিহাসের মতোই মাধ্যমিকের ভূগোল পরীক্ষার শেষেও পড়ুয়াদের মুখে হাসি ফুটল। কারণ এবার ভূগোল প্রশ্ন একেবারেই সহজ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তাঁরা জানিয়েছেন, যারা ভালো করে বই পড়েছে এবং টেস্ট পেপার সলভ করেছে, তারা এবার খুব ভালো নম্বর পাবে। সব ‘কমন’ প্রশ্ন এসেছে। যে ম্যাপ পয়েন্টিং নিয়ে পড়ুয়াদের কিছুটা উদ্বেগ থাকে, সেটাও একদম সহজ করা হয়েছে। […]