2025 - Page 2855 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Physically harassed: শিক্ষকের হাতে ‘ধর্ষিতা’, পুলিশ হওয়ার প্রস্তুতি নিতে শুরু করল কিশোরী – Bengali News | Days after ‘beti bachao’ speech at school, girl allegedly physically harassed by teacher

গান্ধীনগর: স্কুলের অনুষ্ঠানে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ নিয়ে ক্লাস টেনের ছাত্রীর বক্তব্যের প্রশংসা করেছিল সকলে। কয়েকদিন পর সেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকিও দেন অভিযুক্ত শিক্ষক। হুমকিতে ভয় না পেয়ে ওই ছাত্রী পুলিশে অভিযোগ জানায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি গুজরাটের সবরকাঁথার। অভিযোগ, গত ৭ ফেব্রুয়ারি […]

Home

Gurap: রাস্তায় ‘ব্যাটারি গ্যাং’, নিমেশেই গায়েব করে দিচ্ছে সব… – Bengali News | Gurap Police arrested battery gang in hooghly west bengal

পুলিশের হাতে গ্রেফতারImage Credit source: TV9 বাংলা গুড়াপ: একটি নয়। দু’টি জেলার ন’টি থানায় তেরোটি অভিযোগ দায়ের হয়েছিল। যা নিয়ে কার্যত ঘুম উড়েছিল পুলিশের। শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ‘ব্যাটারি গ্যাং’। আর এই ব্যাটারি চোর ধরতে থানায়-থানায় গঠন করা হল বিশেষ টিম। অবশেষে এল সাফল্য। প্রায় পনেরো লাখ টাকার ব্যাটারি ও সরঞ্জাম আটক করল হুগলি গ্রামীণ […]

Home

PM Modi-Donald Trump: মোদীর সঙ্গে ট্রাম্পের তুমুল তর্ক! কী হয়েছিল বৈঠকে? ফাঁস করলেন প্রেসিডেন্ট নিজেই – Bengali News | US President Donald Trump Says Nobody Can Argue with Me, Disclose what Conversation He Had with PM Modi over Reciprocal Tariffs

ওয়াশিংটন: দরাদরিতে তাঁর থেকে প্রধানমন্ত্রী মোদী অনেক ভাল বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহ কাটতে না কাটতেই সুর পাল্টে বললেন, তাঁর সঙ্গে তর্কে কেউ পারবে না। ভারতের সঙ্গে এত বন্ধুত্ব, তাও ট্যারিফ থেকে এক টাকাও ছাড় দিচ্ছেন না ট্রাম্প। বলেছেন, ভারত যা শুল্ক নেয় আমেরিকার থেকে, আমেরিকাও ভারতের থেকে সমপরিমাণ শুল্ক নেবে। ভারতের উপরে […]

Home

জানা গেল ট্যাংরায় নিহতদের নাম, ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব

ট্যাংরায় একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধারে জানা গেল নিহতদের নাম। তবে যে ভাবে তাদের দেহ উদ্ধার হয়েছে তাতে ক্রমশ জোরাল হচ্ছে খুনের তত্ত্ব। জানা গিয়েছে, নিহতদের ২ জনের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে নাবালিকার দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতদের নাম সুদেষ্ণা দে, রোমি দে ও প্রিয়ম্বদা দে। এদের […]

Home

Tangra: ‘ওরা সুপ্রতিষ্ঠিত পরিবার, কোনও অর্থনৈতিক সমস্যা নেই, আমি তো কাল সন্ধ্যাতেও এসে দেখি’, ট্যাংরার ‘এলিট’ পরিবারের ৩ জনের রহস্যমৃত্যুতে ব্যবসায়ীক পার্টনার যা বললেন… – Bengali News | Tangra ‘They are elite well established families, there is no financial problem, I will come tomorrow evening too’, the sensational claim of the business partner in the mysterious death of 3 members of the same family in Tangra

ট্যাংরার দে পরিবারে রহস্যমৃত্যু!Image Credit source: TV9 Bangla কলকাতা: মা-বাবার বাড়ি! ট্যাংরায় তিন তলা বাড়ি। বাড়ির তিনতলায় তিনটে রক্তাক্ত শরীর। বাড়ির তিন মহিলা সদস্যের। বাড়ির দুই বউ রোমি দে ও সুদেষ্ণা দে আর ছোট মেয়ে। দুই বউয়ের হাতে ধারাল অস্ত্রের আঘাত, আর কিশোরীর মুখ দিয়ে বেরোচ্ছে গ্যাজলা। বাড়ির দুই ছেলে প্রসূন দে ও প্রণয় দে […]

Home

India-US ‘Tread Deal’: আমেরিকা-ভারত শুল্ক যুদ্ধে ‘দাঁড়ি’, দাম কমবে গ্যাস, ইলেক্ট্রনিক্স গ্যাজেটের! এবার চড়চড়িয়ে উঠবে শেয়ার বাজার? – Bengali News | India US Agree to Stop Tariffs War On ‘Mutually Beneficial’ Trade Deal: Source

বিশ্বব্যাপী ভালবাসার দিনের উদযাপনের ঠিক আগের দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের এক উচ্চাকাঙ্খী চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দুই দেশ ৫০০ বিলিয়ন ডলারের বাণিজ্য করবে। আর তারপরই নাকি ভারত-আমেরিকা দুই দেশই শুল্ক কমানোর বিষয়ে ঐক্যমতে এসেছে, জানিয়েছেন ভারত সরকারের এক উচ্চপদস্থ এক আধিকারিক। এই চুক্তির ফলে […]

Home

Potato Crisis: মাথায় বৃষ্টির ভ্রুকুটি, এখনও বাকি ফলন! বিক্রি করলে প্রতি কেজির দাম সাড়ে ৪ টাকারও কম! কী হবে এত আলুর? – Bengali News | Potato prices are low in the market, but farmers are being forced to pull potatoes from the fields after hearing the rain forecast

বাঁকুড়া: লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। ফলনও হয়েছে ভাল। কিন্তু, এখন আলুর যা দাম তা দেখেই সিঁদুরে মেঘ দেখছেন চাষীরা। অবস্থা যা তাতে সকলের একটাই কথা, লাভ তো দূর খরচটুকুও উঠবে না। এদিকে বুধবার থেকেই বৃষ্টির পূর্বাভাসে আলু চাষে তীরে এসে তরী ডোবার আশঙ্কা তৈরি হয়েছে কৃষকদের মনে। অগত্যা একপ্রকার বাধ্য হয়েই […]

Home

Repo Rate Cut Affects Mutual Fund Return: রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, কত বাড়বে মিউচুয়াল ফান্ডের রিটার্ন? – Bengali News | How Reserve Bank Of India’s Repo Rate Cut Affects Mutual Fund Return?

গত ৭ ফেব্রুয়ারি রেট কাট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৬.২৫ শতাংশ। আর তারপরই বাজার বিশেষজ্ঞরা মনে করছেন রেট কাটের ফলে ডেট মিউচুয়াল ফান্ডগুলো আরও আকর্ষনীয় হয়ে উঠতে পারে বিনিয়োগকারীদের জন্য। তাঁরা আরও মনে করছেন এই রেট কাটের ফলে যে সেক্টর […]

Home

ট্যাংরায় ৩ দেহ উদ্ধার, চাহিদা কমে যাওয়ায় কাজ ছিল না মৃতদের কারখানার শ্রমিকদের

ট্যাংরায় একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় নিহতদের পারিবারিক কারখানার শ্রমিকদের বস্তব্যে পাওয়া গেল সূত্র। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই মন্দা চলছিল দে পরিবারের কারবারে। তবে পুজোর পর থেকে তা চরম আকার নেয়। যার ফলে কাজ পাচ্ছিলেন না বহু শ্রমিক। ট্যাংরায় নিহতদের পরিবারের রয়েছে চামড়ার দস্তানার কারখানা। ট্যাংরার ২১ নম্বর শীল লেনের সেই […]

Home

Share Market Crisis: ক্রমশ ধস নামছে বাজারে, ফিরছে ২০০৮-এর স্মৃতি? বিনিয়োগকারীদের কাছে এটাই সুযোগ নাকি বেরিয়ে যাওয়াই শ্রেয়? – Bengali News | Indian Share Market Crisis: It it a Chance for The Investors

২০০৮-এর অর্থনৈতিক সঙ্কট যে হয়েছিল তা কিন্তু একদিনে হয়নি। ধীরে ধীরে এই সঙ্কটের মেঘ পুঞ্জীভূত হয়েছিল। ২০০৮-এর আর্থিক সঙ্কট প্রভাবিত করেছিলো ভারতের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। ধাক্কা খেয়েছিল দেশের অর্থনীতি ও শেয়ার বাজার। ২০০৮-এর ২১ জানুয়ারি শেয়ার বাজার সূচক সেনসেক্স পড়েছিল ১,৪০৮ পয়েন্ট। এই দিনটাকে ‘ব্ল্যাক মনডে’ বলে অভিহিত করেন বিনিয়োগকারীরা। ২০০৮-এর ১৮ জানুয়ারি নিফটি ৫০ […]