মথুরাপুর: মহিলাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত এক তৃণমূল কর্মী। আর যিনি আক্রান্ত, তিনি বিজেপি কর্মী! ছাদ থেকে ঠেলে দেওয়ার ভয়ঙ্কর সেই ভিডিয়ো সামনে এনেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর তাই নিয়ে তুঙ্গে রাজনীতি। নির্যাতিতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের। শুক্রবার বিকালে মথুরাপুর থানায় অভিযোগ দায়ের […]