যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুলকালাম হয়েছিল শনিবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির সামনে তুমুল বিক্ষোভ এসএফআই, অতি বাম ছাত্র সংগঠনের। এমনকী শিক্ষামন্ত্রীর গাড়িতেও ভাঙচুর করা হয়। তবে তারপরেই একাধিক ভিডিয়োতে দেখা যায় গাড়ির ধাক্কায় জখম হন একাধিকজন। শিক্ষামন্ত্রীর গাড়ি কেন অত জোরে চালানো হল ক্যাম্পাসের মধ্য়ে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বাম নেতৃত্ব। এমনকী লখিমপুর খেরিতে কৃষকদের […]