কালনা: ওরা রাঁধে, ওরা চুলও বাঁধে। তাই বলে লেদ কারখানায় লোহা পেটাইয়ের কাজ ওরা পারবে নাকি! সন্দেহ প্রকাশ করেছিলেন সহকর্মীরা। আর সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন কালনার রিয়া। বয়স ২৯। ঘরে রয়েছে স্বামী ও এক ৬ বছরের সন্তান। ওই এলাকার একটি লেদ কারখানায় গেলেই দেখা যায়, কীভাবে অনায়াসে লোহা পেটাচ্ছেন রিয়া। ‘তার সোজাসাপ্টা কথা, সমাজকে দেখিয়ে দিতে […]