ভরা বসন্ত এখন বঙ্গে। গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে। মাঝেমধ্যে হালকা ঠাণ্ডা হাওয়া শরীরে পরশ দিয়ে যাচ্ছে। পলাশ আর শিমুল পথে বিছিয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার মতোই শান্তিনিকেতনের পরিবেশ এখন এরকমই। বসন্তের মৃদু হাওয়ার সঙ্গে দোল, রঙের খেলা, পলাশফুলের গন্ধ ভেসে আসতেই মনে পড়ে যায় শান্তিনিকেতন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে রতনপল্লি, সোনাঝুরির হাট, শ্যামবাটী, জামবুনি–সহ নানা […]