বাঙালি দর্শকদের কাছে বরাবরের পছন্দের বিষয় গোয়েন্দা গল্প। পর্দার গোয়েন্দা মানে দর্শকদের কাছে নস্ট্যালজিয়া। কখনও কাকাবাবু, কখনও ফেলুদা-ব্যোমকেশ-মিতিন মাসী, এবার সেই তালিকায় নাম লেখাতে হাজির প্রাইভেট ডিটেক্টিভ চারুলতা মিত্র। নাহ, তিনি একা নন, সঙ্গী রয়েছেন তার খুড়তুতো ভাই তপু সাধারণত মামুলি কেস নিয়েই ব্যস্ত থাকে সে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক […]