মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই এবার রাজ্য–রাজনীতিতে চক্রব্যুহ তৈরির কথা সামনে আসছে। মহাভারতের চক্রব্যুহে বধ হয়েছিল অর্জুন–পুত্র অভিমন্যু। এবার খোদ অর্জুন সিংকেই টাইট দিতে চক্রব্যুহ তৈরি করছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় ঢুকলেই বন্দি হয়ে পড়বেন ব্যারাকপুরের ‘একদা সাংসদ’ অর্জুন সিং। এই চ্যালেঞ্জ অর্জুনকে ছুঁড়েছেন খোদ মিত্র মদন। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী। […]