শিলিগুড়ি টাউন স্টেশন। এই স্টেশনের একটা ঐতিহ্য আছে। যেখানে বাংলার একাধিক মনীষীদের পদধূলি পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাঘাযতীন, গান্ধীজি, চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছে শহর শিলিগুড়ির ঐতিহ্যবাহী এই টাউন স্টেশনে। আজ ওই স্টেশন এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বটগাছের ঝুরি নেমে এসেছে দেওয়ালে। ফেটে গিয়েছে মাটি, খসে পড়েছে চাঙর, ভগ্নপ্রায় দশা […]