কলকাতা: মার্চের মাঝামাঝি সময়েই এত গরম! রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা। তাপপ্রবাহের সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। তবে আপাতত সেই তাপপ্রবাহে ইতি। গরমের মাঝে একটু স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সেই […]