রাজ্য–রাজনীতিতে শূন্যতা কাটেনি। সংসদীয় রাজনীতিতেও বাংলা থেকে কোনও ছাপ নেই। টিমটিম করে যে প্রদীপ জ্বলছিল উত্তর দমদমে সেটা নিভে গেল। সুতরাং বুক ভরা শূন্যতা বিরাজ করছে সিপিএমে। ২০২২ সালে পুরসভা নির্বাচনে ৩৪টি ওয়ার্ড বিশিষ্ট উত্তর দমদম পুরসভার ৩৩টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে যায়। কিন্তু ১৫ নম্বর ওয়ার্ড জিতেছিল সিপিএম। দীর্ঘ ৩ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর […]