বিমান চলাচল আরও মসৃণ করতে কলকাতা বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার তৈরি হয়েছে। আজ সোমবার থেকে এই টাওয়ারের ট্রায়াল শুরু হবে। আগামী তিন মাস ধরে চলবে ট্রায়াল। প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২ ঘণ্টা ধরে লাইভ ট্রায়াল চালানো হবে। বর্তমানে বিমানবন্দরে যে এটিসি টাওয়ার রয়েছে, সেটির সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে নতুন এটিসি। […]