জেলা সভাপতি ঠিক করার মধ্যে দিয়েই বিজেপির অন্দরের কোন্দল সামনে আসছিল। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তাই এই আবহে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিভেদ ভুলে এক হয়েছেন। না হলে এঁদের মধ্যেও আকচাআকচি চরমে উঠেছিল। এবার ঘরোয়া কোন্দল চরম মাত্রায় পৌঁছে গেল। বঙ্গ বিজেপির আদি–নব্য কোন্দল দেখা গেল দক্ষিণ কলকাতায়। দলীয় কর্মীদের […]