লখনউ সুপার জায়ান্টস শিবিরের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল আসল চিত্রটা। সেই মাঠ, একই প্রতিপক্ষ। গত মরসুমে হায়দরাবাদে দুরমুশ হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার বদলার জয়। তাও আবার দাপট দেখিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসের অন্যতম স্মরণীয় জয়ও বলা যায়। সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে মাত্র ১৯০ রানে আটকে রাখা এবং ৫ উইকেটে জয়। […]