বিদেশে গিয়ে দেশের আর্থিক অগ্রগতি নিয়ে বিরূপ মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অটলবিহারী বাজপেয়ীর বিদেশ সফরের কথা স্মরণ করান। এর পর প্রশ্ন করেন, অত ছোট মন নিয়ে কী করে একজন মুখ্যমন্ত্রী হতে পারেন? এদিন দিলীপবাবু বলেন, ‘বিদেশে গিয়ে দেশের নিন্দা করেন বলেই […]