কলকাতা: তালিকায় হিন্দুদের নাম বেছে-বেছে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। বুধবার কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে সেই মিছিলের। কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কৌস্তভ বাগচীরা। শুরু হয়েছে বিজেপির মিছিল। এ দিন, শুভেন্দু বলেন, “আমি যুব মোর্চাকে ধন্যবাদ জানাব। মিছিলে উপস্থিত হয়েছেন একাধিক বিজেপি বিধায়ক। […]