‘আমি নাকি পদত্যাগ করেছি!’ নবান্নে বিস্ফোরক মমতা, ‘আপনি কি হিন্দু? কেন প্রশ্ন করে বিদেশে’, বাংলার মুখ
নবান্নে সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে একেবারে বিস্ফোরক প্রসঙ্গ তুললেন তিনি। তিনি বলেন, বিদেশে গিয়ে আমাকে প্রশ্ন শুনতে হচ্ছে আমি হিন্দু কি না! আমি কেন এই প্রশ্নের উত্তর দেব বিজেপিকে? রটিয়ে দেওয়া হল আমি নাকি পদত্যাগ করেছি! আর কত ভুয়ো খবর ছড়াবে। আমরা এফআইআরও করেছি। এর আগে বাংলাদেশের ভিডিয়ো দেখিয়ে মুর্শিদাবাদের বলে চালিয়েছে। […]