দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এসএসসি-র ২০১৬ সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিতেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাাধ্য়ায় ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে, রাজ্য প্রশাসন ও এসএসসি কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, রামনবমী মিটলেই এ নিয়ে আন্দোলনে নামার। বৃহস্পতিবার (৩ এপ্রিল, […]