রাজ্যে এখনও ক্ষমতার স্বাদ পায়নি দল। তবে রামনবমীতে রাজ্যজুড়ে বিপুল সাড়া দেখে উত্তেজনায় ফুটছেন বিজেপির ছোট থেকে বড় নেতারা। আর সেই উত্তেজনার ফল দেখা গেল কলকাতা লাগোয়া সরশুনায়। সেখানে রামনবমীর রাতে বিজেপির মণ্ডল সভাপতিতে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে সরশুনা থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। রবিবার […]