সোনারপুর: ঘুমের মধ্যেই খুন গৃহবধূ। জানাজানি হওয়ার আগেই সোজা থানায় পৌঁছে গেলেন স্বামী। পুলিশকে নিজেই জানিয়ে দিলেন, খুন করেছেন তিনি। কেন করলেন এমন! আট বছরের বিয়ের সম্পর্কে কী এমন ঘটেছিল, সবটাই জানিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার মাহিনগরের ঘটনা। জানা গিয়েছে, ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে বিয়ে […]