2025 - Page 2260 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Tahawwur Rana: NIA-এর কাছে রানা বলল ‘ছেলেবেলার গল্প’, প্রথম দিনের জেরায় কতটা ‘বরফ গলল’ তাহাউরের? – Bengali News | On First Day Probe What Tahawwur Rana Unveils to NIA

তাহাউর রানাImage Credit source: নিজস্ব চিত্র নয়াদিল্লি: শুক্রবার সকাল থেকেই দফায় দফায় জেরা করা হয়েছে মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে। NIA সদর দফতরের নীচ তলার একটি সেলেই রাখা হয়েছে তাঁকে। আগামী ১৮ দিন সেখানেই থাকবে সে। রানার বিরুদ্ধে তদন্তে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ১২ সদস্যের বিশেষ কমিটি। একমাত্র এই কয়েকজনই ঘুরিয়ে ফিরিয়ে রানাকে জেরা […]

Home

Calcutta High Court: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের – Bengali News | Calcutta High Court orders to deployment central forces

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত এলাকায় পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত। সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন ধরানো হয়। এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি […]

Home

ISRO Job Vacancy: ইসরোয় চাকরি করার শখ? ১২ পাস করলেই হবে, চলে এল আকর্ষণীয় সুযোগ – Bengali News | ISRO issued new notice wanting Apprentice, know how to apply

মহাকাশ বড় অদ্ভুর ঠাঁই। যার সমন্ধে এখনও বিশেষ কিছুই জেনে উঠতে পারেনি এই মনুষ্যজাতি। অনেকের ছোটবেলা থেকে সেই অজানাকে জানার ইচ্ছা থাকে। বড় হয়ে মহাকাশে যাওয়া, সেই রহস্যের সমাধান করা আজও বহু মানুষের স্বপ্ন। আপনারও যদি সেই ইচ্ছা থেকে থাকে, তাহলে সুযোগ করে দিচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। ৭৫জন শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন ভারতীয় মহাকাশ […]

Home

Sunil Narine: নারিনের মুখে মুসকানের নো এন্ট্রি! এক বিশেষ সময়েই হাসেন নাইট তারকা – Bengali News | Only one thing makes KKR star Sunil Narine smile, watch video

নারিনের মুখে মুসকানের নো এন্ট্রি! এক বিশেষ সময়েই হাসেন নাইট তারকাImage Credit source: PTI রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা… হাসির কথা শুনলে বলে… হাসব না-না, না-না… চিন্তা নেই, রামগরুড়ের ছানার গল্প আপনাদের শোনাব না। আজ আসলে কেকেআরের এক যোদ্ধার গল্প বলব। যোদ্ধারা কেমন হয়? সুঠাম চেহারার। সারাক্ষণ তাঁদের চোখে-মুখে সিরিয়াসনেস স্পষ্ট। নিজেকে তেমনই বানিয়েছেন ক্যারিবিয়ান […]

Home

‘কেউ কেউ চাইছে বাংলা জ্বলুক’, ওয়াকফ নিয়ে এবার মুখ খুললেন অভিষেক, বাংলার মুখ

ওয়াকফ ইস্যুতে বাংলায় হিংসা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিংসার ঘটনায় নাম না করে বিরোধীদেরই তোপ দাগেন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, ‘উন্নয়নের ইস্যুতে রাজনৈতিকভাবে আমাদের সাথে লড়াই করতে ব্যর্থ হওয়ার পরে অনেকেই ধর্মের নামে বিভেদের বীজ বপন করতে চাইছে। এভাবে বাংলায় অস্থিরতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমি আজ সকলের কাছে […]

Home

Calcutta High Court: আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলে আমাদের অসুবিধা নেই: কল্যাণ – Bengali News | We have no problem if court orders deployment of central forces, says Kalyan Banerjee in Calcutta High Court

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত রাজ্যে বিভিন্ন জায়গা। পরিস্থিতি মোকাবিলায় কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে? কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, হাইকোর্ট কেন্দ্রীয় […]

Home

ওয়াকফ হিংসায় ধ্বস্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের, বাংলার মুখ

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে জঙ্গিপুর, সামশেরগঞ্জের মতো এলাকায় যে তাণ্ডব চলছে, সেই প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে শুভেন্দুর আইনজীবী দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফকে ডাকা হয়েছিল। কিন্তু জেলা […]

Home

Wedding Tips: বাড়িতে বিয়ে? ভুলেও যেন না থাকে এই সব জিনিস!

চৈত্র মাস প্রায় শেষের দিকে। তারপরেই নতুন বছর বৈশাখ মাস। মানে আবার বিয়ের মরসুম। এখন সময় বদলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে বিয়ের মণ্ডপের সাজগোছ। তবে সাজগোছের দিকে মন দিতে গিয়ে বাস্তুশাস্ত্রকে ভুলে গেলে কিন্তু মুশকিল। বাস্তুশাস্ত্র অনুসারে, যে বাড়িতে বিয়ে হতে চলেছে সেখানে ইতিবাচক শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছেন যারা ভালো কাজে […]

Home

Piyush Goyal: চিনের বিদেশি বিনিয়োগের অপেক্ষায় বসে নেই ভারত, ট্যারিফ নিয়ে বড় কথা বললেন বাণিজ্যমন্ত্রী – Bengali News | Union Minister Piyush Goyal Says Government Not Encouraging China’s FDI

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল।Image Credit source: PTI নয়া দিল্লি: ট্রাম্পের ট্য়ারিফ যুদ্ধে বদলে গিয়েছে বিশ্ব বাণিজ্যের সমীকরণ। চিনের উপরে ১৪৫ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। পাল্টা চিনও ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকার উপরে। এই পরিস্থিতিতে চিন আমেরিকার থেকে মুখ ফিরিয়েছে। চাইছে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে। ভারতও কি তিক্ততা ভুলে চিনের সঙ্গে হাত মেলাবে? কেন্দ্রীয় শিল্প ও […]

Home

‘কেন যে মন্ত্রী, তাদের চেলাগণ,’ চাকরিহারাদের পাশে রাত দখলের রিমঝিম, বাংলার মুখ

আরজি কর আন্দোলনের সময় রাত দখলের ডাক দিয়ে রাতারাতি অনেকের নজর কেড়েছিলেন তিনি। তিনি রিমঝিম সিনহা।এবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে কী বললেন সেই রিমঝিম? সোশ্য়াল মিডিয়ায় রিমঝিম সিনহা লিখেছেন, ‘এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে রাগে, হতাশায়, বিরক্তিতে আমাদের অনেকেরই মন উত্তপ্ত হয়ে রয়েছে। তারপর যখন চাকরিপ্রার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তখন প্রশাসন থেকে […]