লক্ষ্মীকান্তপুর: ফের রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখায়। কর্মব্যস্ত দিন অবরোধের জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে এদিন দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করতে দেখা যায় একটা বড় অংশের যাত্রীদের। যার জেরে সাতসকালেই বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে। হাতে প্লাকার্ড নিয়ে লাইনে নেমে পড়েন প্রতিবাদীরা। প্রতিবাদীদের অভিযোগ, […]