নয়াদিল্লি: স্বামীর অনুমতি ছিল না। অন্য যুবকের সঙ্গে মিলে রিল বানানোয় আপত্তি ছিল। সেই আপত্তি উড়িয়েই রিল বানাতেন স্ত্রী। তা নিয়ে পরিবারে অশান্তি চলছিলই। তারই মধ্যে ওই যুবকের সঙ্গে স্ত্রীকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলায় প্রাণ দিতে হল এক ব্যক্তিকে। স্ত্রী ও তাঁর প্রেমিক শ্বাসরোধ করে খুন করেন তাঁকে। এমনকি, দেহটি একটি নালায় ফেলে দিয়ে আসে। […]