এসএসসি’র প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এই ঘটনার জন্য আবার বিজেপি–সিপিএমকেই কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী নিজের ক্ষোভ উগরে দিলেন। সুপ্রিম কোর্টের রায় যে একতরফা সেটাও আজ সবার সামনে তুলে ধরলেন। এই কারণেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলে তিনি মনে […]