আজ ডুয়ার্সের চা–বাগানে বন দফতরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হল চিতাবাঘ। এটা ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা–বাগানের ঘটনা। আজ,শুক্রবার পাতা খাঁচায় ওই চিতাবাঘ ধরা পড়েছে। ছাগলের টোপ দিয়ে চা–বাগানের ভিতরে খাঁচা পাতা হয়েছিল। আজ সকালে স্থানীয় বাসিন্দারা চা–বাগানের ২২ নম্বর ডিভিশনের ২১ নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচার কাছে গিয়ে […]