2025 - Page 2162 of 3394 - 24 Ghanta Bangla News
Home

নিয়ম ভেঙে ফুটপাথ, রাস্তা দখল করে বসছে হকারদের স্টল, অভিযানে নামতে চলেছে পুরসভা, বাংলার মুখ

কলকাতা পুরসভার তরফে স্পষ্ট নির্দেশ রয়েছে রাস্তা বা ফুটপাথ দখল করে স্টল বসানো যাবে না। তারপরেও রাস্তা দখল করে কিছু হকার স্টল বসাচ্ছেন। বিশেষ করে নিউ মার্কেটে হকারদের মধ্যে এই প্রবণতা চোখে পড়ছে। এই অবস্থায় রাস্তা বা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামতে চলেছে কলকাতা পুরসভা। আরও পড়ুন: কলকাতায় ঘাটশ্রমিকরাই এবার ‘রিভার অ্যাম্বাস্যাডার’, বাঁচবে মানুষের প্রাণ […]

Home

Governor Bose: রাজ্যপালের হার্ট অ্যাটাক, আর্টারিতে মিলল ‘ব্লকেজ’

কলকাতা: হৃদরোগে আক্রান্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচমকা বুকে যন্ত্রণা শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। তবে পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হতে পারে বলে সূত্রের খবর। সোমবার কমান্ড হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে রাজ্যপালকে দেখতে যান এসএসকেএম-এর বিশেষজ্ঞ চিকিৎসক। সবিস্তারে […]

Home

খুব শিগগিরই শুরু হবে বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ? সদ্য হয়ে গেল মিটিং, বাংলার মুখ

নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছতে বাস-ট্রাম, অটোর ঝক্কি সামলানোর দিন কবে কাটবে, তার দিকে তাকিয়ে শহরবাসী। অনেকেরই প্রশ্ন, কবে বারাসত পর্যন্ত ছুটবে মেট্রো? পরের মাসেই বিমানবন্দরের প্রথম পর্যায়ের মেট্রো প্রকল্প শুরু হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। তবে প্রশ্ন রয়েছে, দ্বিতীয় পর্যায়টি নিয়ে। দ্বিতীয় পর্যায়ে বিমানবন্দর হয়ে নিউ ব্যারাকপুর পর্যন্ত মেট্রো কবে ছুটবে তা নিয়েই প্রশ্ন। মেট্রো প্রকল্পের […]

Home

কেন সুপ্রিম নির্দেশ মানা হচ্ছে না? অযোগ্যদের বেতন ফেরানো নিয়ে প্রশ্ন হাইকোর্টের, বাংলার মুখ

শিক্ষক ও শিক্ষক কর্মীদের চাকরি-বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আরও নির্দেশ ছিল, যারা ‘অযোগ্য’ বলে চিহ্নিত তাঁদের বেতন ফেরাতে হবে। কিন্তু, সেই নির্দেশ কার্যকর হচ্ছে না এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কার্যকর হচ্ছে না? তা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। এনিয়ে একদিনের মধ্যে স্কুল সার্ভিস […]

Home

Mamata Banerjee: ‘আগে দিনে ১২ ঘণ্টা লোডশেডিং হত’, শালবনিতে বামেদের খোঁচা মমতার – Bengali News | West Bengal CM Mamata Banerjee lays the foundation stone of Jindals power plant in Salbani

শালবনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla শালবনি: পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিটের জন্য ১৬ হাজার কোটি টাকা লগ্নি করছে জিন্দল গোষ্ঠী। সোমবার তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বললেন, শুধু এই প্রকল্পে সবমিলিয়ে ১৫ হাজার মানুষের কাজ হবে। মুখ্যমন্ত্রী জানান, “এখানে বিদ্যুৎ উৎপাদন […]

Home

Weather Update: গুছিয়ে রাখুন রুমাল-ছাতা-জলের বোতল, তাপমাত্রা ৪০ পার করল বলে, জারি হল অ্যালার্ট – Bengali News | Temperature may increased by 4 to 6 degrees in west bengal, know the weather update

কলকাতা: এপ্রিল মাসের শুরু থেকেই আশঙ্কা ছিল, এবার গরম বাড়বে। যে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছিল, তার জেরেই গত সপ্তাহে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়েছে। সকালের দিকে গরম থাকলেও বিকেলে বা সন্ধ্যায় আরমদায়ক আবহাওয়া অনুভূত হয়েছে। তবে, এবার সেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার আশঙ্কা। গরমের দাপট একলাফে অনেকটা বাড়ার আশঙ্কা। সোমবারই অ্যালার্ট (সতর্কবার্তা) জারি করা হল আলিপুর আবহাওয়া […]

Home

রাজ কাপুরকে বাবা বলে ডাকতেন না ঋষি কাপুর, কারণ কী ছিল – Bengali News | Why did Rishi Kapoor call Raj Kapoor “Raj Sahab” instead of “father

কাপুর পরিবার বলিউডের প্রথম পরিবার হিসেবেই পরিচিত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক নায়ক,পরিচালক থেকে একধিক হিট ছবি উপহার দিয়েছে। পৃথবীরাজ কাপুর থেকে এখন হালফিলের করিনা কাপুর, বছরের পর বছর রাজ করেছে বলিউড। এই পরিবারে প্রায় সকলেই তারকা। এই কাপুর পরিবারকে ঘিরে দর্শকদের কৌতুহল অপরিসীম। অভিনেতা ঋষি কাপুর ছিলেন কাপুর পরিবারের সেই নায়ক, যে তাঁর […]

Home

‘‌বাংলার উন্নতি হলে দেশেরও উন্নতি হবে’‌, শালবনিতে মমতার পাশে দাঁড়িয়ে বার্তা জিন্দালের

আজ, সোমবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ‍্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট গড়ে তুলতে ১৬,০০০ কোটি টাকা লগ্নি করেছে সজ্জন জিন্দলের সংস্থা জেএসডব্লিউ এনার্জি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শালবনিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারাও। শিলান্যাসের ৪২ মাসের মধ্যে প্রথম ইউনিট এবং ৪৮ মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট […]

Home

India BrahMos Missile: ব্রহ্মসের গর্জনে কাঁপবে সবাই, ফিলিপিন্সের হাতে মারণাস্ত্রের ‘শক্তি’ তুলে দিল ভারত – Bengali News | India Sends Second Batch of BrahMos Missile to Philippines

নয়াদিল্লি: আমেরিকা-রাশিয়ার মতো এবার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির খেলায় ময়দানে নেমে পড়েছে ভারতও। সেই সূত্র ধরে ফিলিপিন্সের সঙ্গে সাক্ষর হয়েছিল ব্রহ্মস চুক্তিও। এবার সেই মোতাবেক দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি ব্রহ্মস মিসাইল ওই দেশে পাঠিয়ে দিল নয়াদিল্লি। ২০২২ সালের জানুয়ারি মাসে ফিলিপিন্সের সঙ্গে ব্রহ্মস চুক্তি সাক্ষর করেছিল নয়াদিল্লি। যার আওতায় মোট তিনটি ব্রহ্মস মিসাইলের ব্যাটারি ওই দেশে […]

Home

ভাতায় সংসার চলে না, ভ্যান চালান তৃণমূলের পঞ্চায়েত প্রধান, প্রশংসায় স্থানীয়রা, বাংলার মুখ

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে প্রধানের আসন পেয়েছেন। কিন্তু, প্রধান হলেও যে ভাতাটুকু পান তাতে সংসার চলে না। তাই চেয়ারের দায়িত্ব সামলানোর পাশাপাশি মোটর ভ্যান চালকের আসনে বসেন বাঁকুড়ার রায়পুরের সোনাগাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্বপন রজক। মোটর ভ্যানে নিজেই মালপত্র ওঠানো নামানোর কাজে হাত দেন। সম্প্রতি শাসক দলের নেতা এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে যেখানে একের পর […]