2025 - Page 2146 of 3394 - 24 Ghanta Bangla News
Home

কাশ্মীরে জঙ্গিদের ‘কোমর ভাঙতে’ ব্যর্থ মোদী সরকার? কটাক্ষ দেবাংশুর, ধিক্কার অভিষেকের!, বাংলার মুখ

কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গিহানায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরপরাধ, নিরীহ, স্রেফ বেড়াতে যাওয়া, পরিবারকে সঙ্গে নিয়ে একটু আনন্দ করতে যাওয়া পর্যটকদের যেভাবে বেছে বেছে খুন করেছে নরপিশাচ জঙ্গিবাহিনী, তা সারা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে! এই নারকীয় ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পৈশাচিক এই হামলায় প্রাণ গিয়েছে বাংলার তিন বাসিন্দারও। বাংলার রাজনীতিকরা […]

Home

Pahalgam Attack: ‘রুমে ঢুকে তাড়াতাড়ি লাইট অফ করুন…’, পহেলগাঁওয়ের বৈসরনে সেই অভিশপ্ত মঙ্গলবারের অভিজ্ঞতা কলকাতার মানিকতলার পর্যটকদের মুখে – Bengali News | Pahalgam attack ‘Turn off the lights as soon as you enter the room…’, the experience of that cursed Tuesday in Pahalgaon’s Baisaran is told by tourists in Maniktala, Kolkata

বাসে ফিরছেন মানিকতলার বাঙালি পর্যটকরাImage Credit source: TV9 Bangla কলকাতা:  ওঁদের চোখেমুখে এখনও আতঙ্ক। ওঁরা হয়তো শেষ হয়ে যেতে পারতেন। পহেলগাঁওর বৈসরন উপত্যকায় সেই টুরিস্ট স্পটে যে সেদিনই যাওয়ার কথা ছিল তাঁদেরও। সব ঠিক হয়ে গিয়েছিল, টাইমে রেডিও হয়ে গিয়েছিলেন তাঁরা। টুরিস্ট বাস  ছাড়বে নেকস্ট টুরিস্ট স্পটের উদ্দেশে ছাড়বে,  ঠিক তার আগের মুহূর্তেই পান খবর। […]

Home

দুপুরে মাংস-ভাত খেয়ে ঘুম, জন্মদিনে আর কী করছেন স্বস্তিকা? – Bengali News | What is the birthday plan of Swastika Dutta

টলিউডের নামী মুখ স্বস্তিকা দত্ত-র জন্মদিনে কী-কী প্ল্যান, তা জানতেই যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তিনি TV9 বাংলাকে জানালেন, জন্মদিনের আগের দিন রাতে স্টেজ শো ছিল। সেখান থেকে দেরি হয়েছে ফিরতে। তবে জন্মদিনের সকালে তাড়াতাড়ি উঠে পড়েছেন। বরাবরই জন্মদিনের ভোরে ঘুম ভেঙে যায় তাঁর। জন্মদিনে অভিনেত্রী ভালো কিছু খাবেন, তা আঁচ করতে অসুবিধা হলো না। […]

Home

সম্প্রীতি, শান্তির বার্তা নিয়ে শহরের রাস্তায় হাঁটলেন আইনজীবী, সমাজকর্মীরা, বাংলার মুখ

রাজ্যে বর্তমান পরিস্থিতিতে সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে শহরের রাস্তায় হাঁটলেন শতাধিক মানুষ। মঙ্গলবার এই পদযাত্রায় সামিল হন বিশিষ্টজনেরা। তাতে ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশাপাশি আইনজীবী, প্রাক্তন পুলিশকর্তা থেকে শুরু করে সমাজকর্মীরা। এদিন বিকেলে কলকাতার মৌলালি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা। আরও পড়ুন: ‘আমি মে মাসের শুরুতেই মুর্শিদাবাদ যাচ্ছি… ভরসা রাখুন!’ বললেন মমতা […]

Home

Terrorist killed: পহেলগাঁওয়ের হামলার পর অনুপ্রবেশের চেষ্টা, মুখের মতো জবাব দিল ভারত, নিকেশ ২ জঙ্গি – Bengali News | At least two terrorists killed after security forces stopped an infiltration bid in Baramulla district

শ্রীনগর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার কয়েকঘণ্টার মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা। বারামুল্লা জেলায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। উপযুক্ত জবাব দেন ভারতীয় জওয়ানরা। কমপক্ষে ২ জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গতকাল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গি। নাম জেনে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়। নারকীয় সেই […]

Home

Pahalgam Attack: ‘রাত তখন তিনটে, ফোনটা আসে!’ স্ত্রী-সন্তানের সামনেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন বেহালার সমীর গুহ! ঠিক কী ঘটেছিল পহেলগাঁওয়ের রিসর্টে? – Bengali News | Pahalgam Attack: Sameer Guha shot dead by militants in Pahalgam

পহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে নিহত সমীর গুহ Image Credit source: TV9 Bangla কলকাতা: পাড়ার ক্লাবে দারুণ ভাবে অ্যাক্টিভ। খুব তাড়াতাড়ি মিশে যেতেন মানুষের সঙ্গে। পাড়ার অত্যন্ত ‘জলি সমীরদা’ ভালবাসতেন ঘুরে বেড়াতেও। সেই ‘সমীরদাই’ নাকি ঝাঁঝরা হয়ে গিয়েছেন জঙ্গিদের গুলিতে! ভাবতেও পারছেন না বেহালার সখেরবাজারের বাসিন্দারা। মেয়ের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই প্ল্যান করে ছিলেন কাশ্মীর […]

Home

১৯ মাস ধরে বন্ধ, শ্রম দফতরের তৎপরতায় পর খুলছে উত্তরবঙ্গের আরও একটি চা বাগান, বাংলার মুখ

দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্য শ্রম দফতরের তৎপরতায় খুলতে চলেছে আলিপুরদুয়ারের আরও একটি চা বাগান। মাদারিহাটের ঢোকলাপাড়া চা বাগানটি গত ১৯ মাস ধরে বন্ধ। মালিক এবং শ্রমিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর অবশেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে চা বাগানটি খুলতে চলেছে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে স্বাভাবিকভাবেই তীব্র সমস্যায় পড়েছিলেন শ্রমিকরা। তবে চা বাগানটি ফের খোলায় উচ্ছ্বসিত […]

Home

PM Modi: পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, বিমানবন্দরেই ডোভাল-জয়শঙ্করের সঙ্গে বৈঠক মোদীর – Bengali News | PM Narendra Modi took a briefing meeting at airport with Ajit Doval and S Jaishankar

দিল্লি বিমানবন্দরেই অজিত ডোভাল, এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী নয়াদিল্লি: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরই সৌদি আরব সফর কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বুধবার ভোররাতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সকালে দিল্লি বিমানবন্দরে নামার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে […]

Home

চাকরিহারাদের ঘেরাও চলছে, তার মধ্যেই ‘মুক্তি’ পেলেন চেয়ারম্যান, বেরোলেন অফিস থেকে!, বাংলার মুখ

টানা দু’দিন এবং দুই রাত অফিসে কাটানোর পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার (২৩ এপ্রিল, ২০২৫) সকালে তাঁকে সল্টলেকের এসএসসি কার্যালয় – আচার্য সদন থেকে বেরোনোর ‘অনুমতি’ দিলেন দফতরের সামনেই ধরনায় বসে থাকা চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা। গত সোমবার (২১ এপ্রিল, ২০২৫) অফিসে এসেছিলেন সিদ্ধার্থ। তার আগে প্রশাসনের পক্ষ […]

Home

Malda: গ্রামে রাত পাহারার সময় যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন, তীব্র উত্তেজনা মালদহের ইংরেজবাজারে – Bengali News | Two youth allegedly attacked by miscreants in Malda, one died

মৃত শিবু মণ্ডল (বাঁদিকে), এলাকায় বিক্ষোভ (ডানদিকে)Image Credit source: TV9 Bangla মালদা: গ্রাম পাহারা দিতে যাওয়া দুই যুবকের উপর হামলা দুষ্কৃতীদের। ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ মারা হয়। হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানার সিকান্দারপুরে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি নেমেছে ব়্যাফ। মৃত […]