আদিবাসী অধ্য়ুষিত গ্রাম। সেই গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ১১ বছর আগে জুনিয়র হাইস্কুল তৈরি করা হয়েছিল। স্কুলের জন্য জমি দান করেছিলেন গ্রামেরই এক ব্যক্তি। কিন্তু, সেই স্কুলে এখনও আর পড়ুয়াদের কোলাহল শোনা যায় না। তার বদলে বসে মদের আসর। ঘটনাটি পুরুলিয়ার বাঘমুণ্ডির। বাঘমুণ্ডি ব্লকের মুকরুবে জুনিয়র হাইস্কুল তৈরি হয় ২০১৪ সালে। গ্ৰামের এক আদিবাসী পরিবার […]