‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক অভিষেক বসু আর খলনায়িকা শার্লি মোদক এবার বিয়ে করছেন। সম্প্রতি তাঁদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হলো। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস সোশ্যাল মিডিয়াতে এই তথ্য সামনে আনলেন। মঙ্গলবার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, অভিষেক-শার্লির ঘনিষ্ঠ ব্যক্তিরা। লক্ষণীয়, টলিপাড়ার নায়িকাদের কেউ-কেউ এর আগে অভিষেকের প্রেমে পড়েছেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁদের প্রেম প্রকাশ্যে আনেন দিয়া বসু […]