পাহাড়ের অভয়ারণ্যে শেষবার রেড পান্ডা গণনা হয়েছিল ২০১৯ সালে। সাত বছর পর ফের চলতি বছরে পাহাড়ের জঙ্গলে রেড পান্ডা গণনা করতে চলেছে রাজ্য বন বিভাগ। আগামী মাসে পাহাড়ের দুটি জাতীয় উদ্যান দার্জিলিংয়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং কালিম্পিংয়ের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে রেড পান্ডা গণনা করা হবে বলে জানা গিয়েছে। এবিষয়টি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল […]