পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সনাতনী সম্মেলন থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সনাতনী ধর্মগুরু হিরন্ময় গোস্বামী। তিনি এদিন মনে করান, রাবন কিন্তু সীতাকে অপহরণ করতে সাধু বেশে এসেছিল। একই সঙ্গে তিনি বলেন, ভগবান সব জায়গায় রয়েছেন, নেই শুধু অহঙ্কারে। অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিতে সনাতনী সম্মেলন আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। ফলে কাঁথির রেল ময়দানে […]