2025 - Page 1937 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Asansol: সিলিকোসিস আক্রান্ত রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ – Bengali News | Asansol Allegations of medical negligence in death of silicosis patient

আসানসোল: হাসপাতালে মৃত্যু সিলিকোসিস আক্রান্ত রোগীর। মৃতের নাম মনিলাল হেমব্রম। অভিযোগ উঠল চিকিৎসায় গাফিলতির। মনিলাল সিলিকোসিস আক্রান্ত ছিলেন। ছিল স্বাস্থ্য দফতরের অনুমোদিত সিলিকোসিস আক্রান্তের কার্ড। তবুও  হাসপাতালে চিকিৎসায় অবহেলা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মেলেনি সরকারি ক্ষতিপূরণ। আসানসোলের সালানপুরের ঘটনা। আসানসোলের সালানপুরের বনজেমারি এলাকার বাসিন্দা মনিলাল। গত জানুয়ারি মাসে সিলিকোসিসে আক্রান্ত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে […]

Home

Indian Army Recruitment: H.S. পাশ করেই সেনায় যোগ দিতে চান? কী ভাবে হয় নিয়োগ? জানুন সবটা – Bengali News | Want to join the army after passing H.S., Know everything about how is the recruitment done

বড় হয়ে অনেকেই দেশের কাজে নিজেকে নিয়োগ করতে চান। চান সেনায় চাকরি করতে। কিন্তু কি ভাবে তা হবে? তা জানেন না অনেকেই। ক্লাস ১২ পাশ করার পর ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার অন্যতম সহজ ও জনপ্রিয় উপায় হলো NDA (National Defence Academy) পরীক্ষার মাধ্যমে। এছাড়াও কিছু টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল এন্ট্রি রয়েছে। এখানে রইল সেই […]

Home

India Pakistan Tensions: খতম শতাধিক, কীভাবে বাছাই করে জঙ্গি মারল ভারত? প্রকাশ্যে ছবি – Bengali News | India Army DGMO Press Briefing on Operation Sindoor

সাংবাদিক বৈঠকে DGMO রাজীব ঘাইImage Credit source: নিজস্ব চিত্র নয়াদিল্লি: কোন পথে সিঁদুর, কতটা বদলা নিয়েছে ভারত, মেরেছে কত জঙ্গি? ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে সাংবাদিক বৈঠকে বসলেন দেশের DGMO রাজীব ঘাই। পাকিস্তানের কোথায় কোথায় হামলা হয়েছে, মানচিত্র ধরে দেখিয়ে দিলেন তিনি। জানালেন, এই অভিযান শুধুমাত্র জঙ্গিদের শাস্তি দেওয়ার জন্যই ছিল। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর সামগ্রিক […]

Home

Forensic Science: ফরেনসিক সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করবেন? কী লাভ হয় জানেন? – Bengali News | Why you need to study forensic science, know the benefits of it

ফরেনসিক সায়েন্স (Forensic Science)হল এমন একটি বিজ্ঞানভিত্তিক শাখা, যার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অপরাধ তদন্তে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। এর মধ্যে রয়েছে রক্ত, আঙুলের ছাপ, চুল, ডিএনএ, অস্ত্র, নেশাজাতীয় দ্রব্য, নথিপত্র বিশ্লেষণ, মৃতদেহের ময়নাতদন্ত ইত্যাদি। সহজভাবে বললে, এটি বিজ্ঞানের এমন ব্যবহার যা অপরাধী সনাক্তকরণ, বিচার প্রক্রিয়া এবং নির্দোষ ব্যক্তিকে মুক্তি দিতে সহায়তা করে। কেন ফরেনসিক […]

Home

সেনার আদলে পোশাক বিক্রি করা যাবে না, বাংলার তিন জেলায় কড়া হল পুলিশ

ফৌজি নন। অথচ ফৌজি পোশাক পরে ঘুরে বেড়ানো যাবে না। দোকানেও সেনার ইউনিফর্মের আদলে তৈরি পোশাক বিক্রি করা যাবে না।একেবারে কড়া নির্দেশ। উত্তরবঙ্গের তিন জেলায় এনিয়ে নির্দেশ জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলায় এনিয়ে নির্দেশ জারি করা হয়েছে। কেন সেনার আদলে পোশাক বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে? মূলত সেনার পোশাক […]

Home

UNSC: বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলবে ভারত, বড় পদক্ষেপ নয়াদিল্লির – Bengali News | India to send a team to the United Nations Security Council with evidence of Pakistan’s complicity with terrorism: Sources

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে টিম পাঠাচ্ছে ভারতImage Credit source: PTI নয়াদিল্লি: সংঘর্ষবিরতিতে সম্মত হয়েও সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা। পাকিস্তান বারবার দাবি করছে, তারাও সন্ত্রাসবাদের শিকার। কিন্তু, পাকিস্তানের এই মুখোশ এবার বিশ্বমঞ্চে খুলে দিতে চলেছে ভারত। সূত্রের খবর, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের যোগের প্রমাণ এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UNSC) হাতে তুলে দিতে চলেছে ভারত। এর জন্য ইউএনএসসি-তে […]

Home

BSF: ৩ হাজার টাকার জন্যই ভারতে বসে সীমান্তে বড় চাল চালত এরা! ভারত পাক যুদ্ধ আবহে বড় সাফল্য বিএসএফের

উত্তর ২৪ পরগনা: এক মোটর সাইকেল আরোহীর গতিবিধি দেখে সন্দেহ হয়েছিল বিএসএফের। ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতি। তাই সীমান্তবর্তী এলাকাগুলিতে কাউকেই কোনওরকম সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না সীমান্তরক্ষী বাহিনীরা। আগ থেকে খবর ছিল বিএসএফের কাছে, সেই মোতাবেক ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। কথার একাধিক অসঙ্গতি। তারপর চলে তল্লাশি। আর তাতেই পর্দাফাঁস। উদ্ধার হয় তিনটি সোনার বিস্কুট। […]

Home

Hair Care and Liver Health: লিভারে সমস্যা দেখা দিলে চুলে কী কী ক্ষতি হয় জানেন? – Bengali News | Do you know what problems occur in the hair when there are problems in the liver

লিভার আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাকক্রিয়া, টক্সিন নিষ্কাশন, হরমোন নিয়ন্ত্রণ ও পুষ্টি শোষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লিভার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব পড়ে, যার মধ্যে অন্যতম হলো চুল। লিভারের সমস্যা হলে চুলে কী কী প্রভাব পড়ে জানেন? ১. পুষ্টির অভাব ঘটে – লিভার খাবার থেকে প্রয়োজনীয় […]

Home

Women’s Cricket: স্মৃতি মান্ধানার সেঞ্চুরি, বিশ্বকাপের বছরে ট্রফি ভারতের – Bengali News | IND Women vs SL Women Final at Colombo Women’s Tri Series 11th May 2025 Match Report

এ বছর রয়েছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। আয়োজক শ্রীলঙ্কা সহ অংশ নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কায় এই ত্রিদেশীয় সিরিজ জিতল ভারত। ফাইনালে ভারতের সামনে ছিল আয়োজক শ্রীলঙ্কা। ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্স। প্রবল চাপ সামলাতে ব্যর্থ শ্রীলঙ্কা। ৯৭ রানের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা […]

Home

Bardhaman: সজলধারা প্রকল্পের পাইপ লাইন বসানো নিয়ে ঝামেলা, হাসপাতালে যেতে হল ১২ জনকে – Bengali News | Trouble over pipeline installation in Sajaldhara project, 12 people hospitalized

বর্ধমান: ‘সজলধারা প্রকল্পের’ পাইপলাইন বসানো নিয়ে দুই প্রতিবেশীর বিবাদে আহত ১২ জন। রক্তাক্ত অবস্থায় জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় দু’পক্ষের এই বারো জনকে। পূর্ব বর্ধমানের জামালপুরের পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের শ্রীমানপুর সংলগ্ন এলাকার ঘটনা। রবিবার সকালে ‘সজল ধরা প্রকল্পের’ পাইপলাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। তাকে কেন্দ্র করে গুরুতর […]