2025 - Page 193 of 3394 - 24 Ghanta Bangla News
Home

Sinthi More: বরানগরের পর এবার সিঁথি! আবারও চলল গুলি – Bengali News | Sinthi more After Baranagar, now Sinthi more! Shooting continues again

কলকাতা: আবারও খাস কলকাতায় গুলি! সিঁথি থানা এলাকায় শূন্যে গুলি এক ব্যক্তির। মঙ্গলবার রাতে সেভেন ট্যাঙ্ক এলাকায় এক ব্যক্তি অটো রাখাে বাড়ির সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটো সরানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অটো সরাতে বললে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, তারপরই অটোচালক পকেট থেকে বন্দুক বার করে শূন্যে গুলি চালিয়ে দেন। ঘটনার পর থানায় […]

Home

Cow Smuggling: গরুপাচার মামলায় বনগাঁ থেকে গ্রেফতার তৃণমূল নেতা – Bengali News | TMC leader arrested from Bangaon in cow smuggling case Bangaon

বনগাঁ: গোরুপাচার মামলায় এবার গ্রেফতার বিজেপি নেতা। বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছে বিজেপি নেতাকে। শুরু রাজনৈতিক তরজা। ধৃতের বিজেপি নেতার নাম পরিতোষ মহালদার। জানা গিয়েছে, ২০১৭ সালের একটি পুরনো গরুপাচার মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণ বিধানসভার […]

Home

Sonali Khatun Pushback: কী হিসাবে সোনালিকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হল? বাংলাদেশ থেকে ফিরলেই রাজ্য সরকারের উপরে বড় দায়িত্ব – Bengali News | Indian Pregnant Woman Sonali Khatun Pushed Back to Bangladesh, She will Return to Birbhum After Court’s Order

নয়া দিল্লি: বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হয়েছিল। অবশেষে ভারতে ফিরছেন সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তান। দীর্ঘ প্রতীক্ষা, দুই দেশের আদালতে কোর্ট-কাছারির পর বাংলাদেশের আদালত জামিন দিল অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে। কেন্দ্রীয় সরকারও মানবিকতার খাতিরে তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজি হয়েছে। বাংলা ভাষা বলার অপরাধেই বাংলাদেশি সন্দেহে ওপার বাংলায় পুশব্যাক করা হয়েছিল অন্তঃসত্ত্বা সোনালি খাতুনকে। দিল্লি […]

Home

Bangladeshi Illegal Immigrant: বাংলাদেশের মহিদুল মণ্ডল ভারতে এসে হয়ে গেলেন মহিদুল ইসলাম – Bengali News | Bangladeshi Illegal Immigrant: Mohidul Mandal from Bangladesh came to India and became Mohidul Islam

এসআইআরের ফর্ম জমা পড়তেই প্রকাশ্যে আসছে একের পর এক ঘটনা। এবার বাদুড়িয়ায় ফের বাংলাদেশির খোঁজ মিলল। বাবা খাঁটি ভারতীয় আর তাঁর ছেলে নাকি বাংলাদেশি। ১০ বছর আগে ভারতে আসে বাংলাদেশের মহিদুল মণ্ডল। আর তারপরই সে নাম বদলে হয়ে যায় মহিদুল ইসলাম। ভারতে এসে বাদুড়িয়ায় থাকতে শুরু করে ওই ব্যক্তি। তারপর বাবা হিসাবে প্রতিবেশীর নাম ব্যবহার […]

Home

Bangla Awas yogona: আবাসের টাকা হাতিয়ে চম্পট ঠিকাদার, পুরসভা চাইছে বাড়ি, ফাঁপড়ে উপভোক্তা – Bengali News | One woman faces trouble in Hooghly West bengal

বৈদ্যবাটি: টাকা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে। অথচ আবাসের ঘর হয়নি। ঠিকাদার টাকা হাতিয়ে পালিয়েছে বলে অভিযোগ। অপরদিকে পুরসভা আবার বলছে. বাড়ি না হলে টাকা ফেরত, নয়ত এফআইআর। ফাঁপরে রাতের ঘুম ছুটেছে উপভোক্তার। এমন ঘটনা একাধিক মানছে পুরসভা। ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর এলাকায়। অভিযোগ, সেখানে আবাস যোজনার বাড়ির টাকা এলেও বাড়ি […]

Home

SIR ফিরিয়ে দিল ২৬ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে, চোখের জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ দম্পতি – Bengali News | An old couple bring back their son after 26 years due to SIR in Habra

ছেলের খোঁজ পেয়ে কেঁদে ফেলেন বৃদ্ধ দম্পতিImage Credit: TV9 Bangla হাবড়া: এসআইআর নিয়ে একদিকে রাজনৈতিক চাপানউতোর বেড়ে চলেছে। আবার অন্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করার অভিযোগ সামনে এসেছে। তেমনই এসআইআরের জন্য নিখোঁজ স্বামীকে খুঁজে পেয়েছেন কেউ। এবার এসআইআর-র জন্য ২৬ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া এক ব্যক্তির খোঁজ পেলেন তাঁর বৃদ্ধ বাবা-মা। ছেলের খোঁজ পেয়ে […]

Home

Calcutta High Court on SSC: অশিক্ষক কর্মীদের দিতে হবে বয়সের ছাড়, স্পষ্ট নির্দেশ বিচারপতি সিনহার – Bengali News | Age relaxation should be given to non teaching employees, clear instructions from Calcutta High Court Justice Amrita Sinha

কলকাতা: অশিক্ষক কর্মী যেমন গ্রুপ সি ও ক্লার্কদের বয়সে ছাড়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বয়সের ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ‘দাগি’ নয় এমন প্রার্থীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন, নির্দেশ দিল কোর্টের। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন, যাঁরা ‘দাগি’ নন, তাঁদের বয়েসে ছাড়ের বিষয়টি আটকাতে পারে না স্কুল সার্ভিস কমিশন (SSC)। […]

Home

PM Modi-BJP MP Meeting: খগেন মুর্মুর উপরে কারা, কীভাবে হামলা করেছিল, বিজেপি সাংসদদের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী মোদী – Bengali News | PM Narendra Modi Holds Meeting with West Bengal BJP MPs, Asks About Attack on BJP MP Khagen Murmu

খগেন মুর্মুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI জ্যোতির্ময় কর্মকার ও প্রদীপ্ত কান্তি ঘোষের ইনপুট নয়া দিল্লি:  বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপরে কারা, কীভাবে হামলা চালিয়েছিল, জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ, ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর দফতরেই এই বৈঠক হয়। আর সেখানেই উঠে এল খগেন […]

Home

উন্নয়নের পাঁচালি গাওয়ার জন্য কটাক্ষ? কী বলছেন গায়িকা ইমন – Bengali News | Iman Chakraborty faces criticism what did the singer say

সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উন্নয়নের পাঁচালি গাইতে ডাক পেয়েছিলেন ইমন চক্রবর্তী। এই গান প্রকাশ্যে আসার পর কিছু তীর্যক মন্তব্য ধেয়ে এসেছে ইমনের দিকে। বিষয়টা নিয়ে কী বলছেন গায়িকা? TV9 বাংলার প্রশ্নের উত্তরে ইমন খোলসা করলেন, ”আমার কাছে ফোন আসে। গানের কথা আর সুর পাঠানো হয়। আমি গানটা গেয়েছি। এবার বলি, আমি ছাত্র […]

Home

Winter in Kolkata: দার্জিলিংয়ে ৬ ডিগ্রি, ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় ঠিক কতটা পারদ পতন? – Bengali News | How much mercury will fall in Kolkata in 48 hours, what is the forecast of the Meteorological Department saying

কলকাতা: ঘূর্ণিঝড় দিতোয়া ইতিমধ্যেই উপকূলের কাছাকাছি আসতেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর বলছে আগামীতে এটি আরও শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাবে। এর কোনও প্রভাবই বাংলায় পড়ছে না। নেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোটের উপর গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া থাকছে। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার আরও বেশ কিছুটা পারাপতন দেখা যাবে। আগামী ৩ […]